30 September 2007

আরো কয়েকটি ফ্রী ফোন করার সফটঅয়্যার


ইন্টারনেট ব্যাবহার করে আমেরিকা, কানাডা এবং ইউরোপে ফ্রী ফোন করার আরো কয়েকটি সফটঅয়্যারের খোঁজ পেলাম। এই সফটঅয়্যারগুলির ইন্টারফেস এবং ব্যাবহার পদ্ধতি একই রকম।

এই সফটঅয়্যারগুলির ওয়েবসাইটে যেয়ে রেজিস্ট্রেশন করে সফটঅয়্যাটি ডাউনলোড করুন।

টিপস্‌ - মাত্র একটি একাউন্ট থেকে যে পরিমান কথা বলা যায়, একাধিক একাউন্ট থেকে আনুপাতিক হারে তার বেশি কথা বলা যায়। তাই একাধিক একাউন্ট ব্যাবহার করুন।

ইন্টারনেট কলস্‌

লো রেট ভিওআইপি

জাস্ট ভিওআইপি

ভিওআইপি বাস্টার

27 September 2007

একই উইন্ডোতে সকল ই মেইল একসঙ্গে


যারা ইন্টারনেট নিয়মিত ব্যাবহার করেন, তাদের প্রায় প্রত্যেকেরই নামে-বেনামে একাধিক ইমেইল এড্ড্রেস থাকে। সংখ্যাটি কম বেশি যাই হোক না কেন, বারবার লগইন আর সাইনআউটের ঝামেলা কেউ চায় না। পপ্‌ পীপার নামের এই ছোট্ট সফট্‌অয়্যারের মাধ্যমে একাধিক ইমেইল এড্ড্রেস থেকে একই উইন্ডোতে সব ইমেইল চেক করা যাবে। এতে সাধারন যে কোন ইমেইল প্রোভাইডার ইয়াহু, হটমেইল বা জিমেইল এর মত সুবিধা পাওয়া যাবে। আপনি এখান থেকেই আপনার যেকোন এড্ড্রেসের ইমেইল কম্পোজ, রিপ্লাই, ফরোয়ার্ড করতে পারবেন।

পপ্‌ পীপার POP3, IMAP, Hotmail/MSN, Yahoo, Mail.com, MyWay, Excite, Rediffmail, Lycos, Gmail, Juno/Netzero ’র ইমেইল এড্ড্রেস সাপোর্ট করে। আপনার যদি উপরে উল্লেখিত যেকোন ইমেইল প্রোভাইডারের একই সঙ্গে বা আলাদা ভাবে একাধিক ইমেইল এড্ড্রেস থাকে তবে আপনি সবগুলো পপ্‌ পীপারে এড্‌ করতে পারেন।

একেবারে ফ্রী এর সফট্‌অয়্যারটি এইখান থেকে ডাউনলোড করুন।

24 September 2007

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড


অনেকেই ইউটিউব বা গুগল ভিডিও থেকে বিভিন্ন ভিডিও দেখে থাকেন। কিন্ত অনেক ক্ষেত্রে পছন্দের ভিডিওটি নিজের কম্পিউটারে ডাউনলোড করা যায়না। এই সমস্যা সমাধানের কিছু উপায়ের একটি হলো এই সফটঅয়্যার। এই সফটঅয়্যার ব্যাবহার করে ইউটিউব, গুগল ভিডিও এবং অন্যান্য বেশ কিছু জনপ্রিয় ভিডিওশেয়ার সাইট থেকে ভিডিও ডাউনলোড করা যায়।

সফটঅয়্যারটি ডাউনলোড করে প্রথমে ffmpeg.exe ফাইলটি চালিয়ে দিন। এটি অটোমেটিক বন্ধ হয়ে গেলে VDownloader.exe ওপেন করুন। ডাউনলোড ট্যাব এ ইউটিউব বা গুগল ভিডিওর URL কপি করে সহজেই ভিডিও ডাউনলোড করুন। অথবা সার্চ অপশনে কাঙ্খিত ভিডিও সার্চ করে সরাসরি ডাউনলোড করুন।

এই সফটঅয়্যারটি এইখান থেকে ডাউনলোড করুন।

অথবা এই URL আপনার ব্রাউজারে কপি করে সরাসরি ঐ সফটঅয়্যারের লোকেশন সাইটে প্রবেশ করুন।
http://www.esnips.com/doc/c0c46578-e66d-43a0-80ad-e05b90943dba/vdownloader

23 September 2007

আমেরিকা এবং কানাডা'তে ফ্রী আনলিমিটেড ফোন করুন


শুধুমাত্র আমেরিকা আর কানাডা’র যেকোন ল্যান্ডফোন বা মোবাইলে বিনামূল্যে আনলিমিটেড কথা বলুন। কোন সফট্‌অয়্যার ইনস্টল করার দরকার নাই। সরাসরি এই সাইটে নাম্বার কপি করে অথবা ডায়ালপ্যাড ব্যাবহার করে ফোন করুন। তবে প্রথমবারে কানেকশান না পেলে হতাশ হবেন না। লাইন কেটে দিয়ে, পেজ রিফ্রেশ করে আবার ডায়াল করুন।

তবে বরাবরের মতো আপনার কম্পিউটারে কমপক্ষে ইন্টারনেট কানেকশন, সাউন্ডকার্ড, স্পীকার এবং মাইক্রোফোন থাকতে হবে।

সবশেষে সবচেয়ে জরুরী কথা হলো, এই সাইটের মাধ্যমে আমেরিকা আর কানাডা’র যেকোন নাম্বারে ফোন করতে কানট্রি কোড ১, ০০১ অথবা +১ ব্যাবহারের কোন দরকার নাই। কানট্রি কোড বাদ দিয়ে বাঁকী ডিজিটগুলো ব্যাবহার করলেই হবে।

এইখানে ক্লিক করে ঐ সাইটে যান।

19 September 2007

ইন্টারনেট ব্যাবহার করে ফ্রী ফোন করুন


অনেকদিন ধরে ইন্টারনেটের মাধ্যমে শুধুমাত্র মাইক্রোফোন আর স্পীকার ব্যাবহার করে ফ্রী কথা বলার উপায় খুঁজছিলাম। এর মাঝে হঠাৎ পেয়ে গেলাম পৃথিবীর বিভিন্ন দেশে ফ্রী কথা বলার এই সফট্‌অয়্যারটি। এর মাধ্যমে যে সব দেশে ফ্রী কথা বলা যায় সেই দেশগুলো হলো

Argentina
Australia
Austria
Belgium
Canada
Czech Republic
Denmark
France
Germany
Hong Kong(+mobile)
Hungary
Ireland
Italy
Luxembourg
Malaysia
Monaco
Netherlands
New Zealand
Norway
Panama
Poland
Portugal
Puerto Rico(+mobile)
Russian Federation
Singapore
Slovenia
South Korea
Spain
Sweden
Switzerland
Taiwan
United Kingdom
United States(+mobile)

এর মাধ্যমে উপরে উল্লেখিত দেশগুলোতে প্রতি সপ্তাহে তিনশো মিনিট ফ্রী কথা বলা যাবে। তবে আপনার নাম রেজিস্ট্রী করতে হবে।
এইখানে ক্লীক করে এই সফট্‌অয়্যার ডাউনলোড করুন।

22 August 2007

ব্লগিং করুন এবং বিনামূল্যে ব্লগের ভিজিটর বাড়ান


ইন্টারনেটে নিজের মত প্রকাশের একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ওয়েব লগ বা সংক্ষেপে “ব্লগ”। ব্লগে আপনি প্রতিদিনের দিনলিপি, বন্ধু-বান্ধবদের উদ্দেশ্যে মেসেজ, ছবি, অডিও, ভিডিও, কোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনসহ সকল প্রকার ব্যাক্তিগত, প্রাতিষ্ঠানিক এবং বানিজ্যিক ওয়েবসাইটের সকল সুবিধা ব্যাবহার করতে পারেন। তাই একে ব্যাক্তিগত বা বানিজ্যিক যেকোন ভাবে ব্যাবহার করা যায়। পূর্বে এই কাজগুলি করতে ওয়েবপেজ তৈরী করতে হতো। এর জন্য দরকার হতো ওয়েব প্রোগ্রামিং সম্বন্ধে জ্ঞান এবং নিয়মিত পুরো ওয়েবপেজের আপডেট। কিন্তু ব্লগ বদলে দিয়েছে সবকিছু। কম্পিউটার এবং ইন্টারনেট সম্বন্ধে যার নূন্যতম জ্ঞান আছে সেই ব্যাক্তিও ব্লগিং করতে পারে। ব্লগিং এর সবচেয়ে বড় সুবিধা হলো কোন কিছু জানতে বা জানাতে ব্লগার (যে ব্যাক্তি বা প্রতিষ্ঠানের ব্লগ) কে ঘটা করে ই-মেইল করার দরকার নেই। আপনি ব্লগের কমেন্টস্‌ এর ঘরে প্রয়োজনীয় মেসেজ বা নির্দেশ দিতে পারেন। তবে আপনার কমেন্টস্‌ যেহেতু ঐ ব্লগের ভিজিটকৃত সকল ভিজিটররা ইচ্ছা করলে দেখতে পারবে তাই একান্ত ব্যাক্তিগত বা গোপনীয় কোন বিষয়ে কমেন্টস্‌ না লেখাই ভালো।


বর্তমানে সব বিখ্যাত ওয়েবপোর্টাল যেমনঃ গুগল এর ব্লগার, ইয়াহু এর ৩৬০, এমএসএন/লাইভ এর লাইভস্পেস ইত্যাদি সহ প্রায় সকল ওয়েবপোর্টাল সম্পুর্ন বিনামূল্যে ব্লগ তৈরী করার সুবিধা দিচ্ছে। ইংরেজী ব্লগের পাশাপাশি বেশ কিছু বাংলা ব্লগপোর্টালও ইদানিং বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সামহয়্যার ইন ব্লগ, সচলায়তন, এভারগ্রীন বাংলা, প্যাঁচালি ইত্যাদি। বিষয়ের বিভিন্নতার কারনে ব্লগেরও রয়েছে নানা রকম ফের। যেমনঃ ব্যাক্তিগত ব্লগ, বানিজ্যিক ব্লগ, ট্রাভেল ব্লগ, ফটো ব্লগ, ভিডিও ব্লগ ইত্যাদি।


আপনার ব্লগ তৈরী হলেই আপনি চাইবেন সেটা অন্যে দেখুক। তাই আপনার ব্লগে কতজন ভিজিটর আসবে সেটা একটি গুরুত্বপূর্ন ব্যাপার। এর উপর নির্ভর করছে সেই ব্লগের জনপ্রিয়তা। সাধারনত আমরা কোন সার্চ ইঞ্জিনে ব্লগের লিংক সাবমিট করে ঐ ব্লগের ভিজিটর বাড়ানোর চেষ্টা করি। এতে সার্চ ইঞ্জিনের সার্চকৃত শব্দের সাথে আপনার ব্লগের ডিসিক্রিপশন বা মেটা ট্যাগ এর শব্দ মিলে গেলে ঐ সার্চ ইঞ্জিনে যেকোন পাতায় আপনি আপনার ব্লগ এড্ড্রেস দেখতে পাবেন। কিন্তু বেশি ভাগ ক্ষেত্রে এটিকে বিনামূল্যে পাওয়া সম্ভব হয় না। আবার অনেক সময় ইচ্ছা থাকলেও টেকনিক্যাল কারনে (ক্রেডিট কার্ড বা পে-প্যালের মাধ্যমে টাকা পাঠানো) সম্ভব হয় না। এ ক্ষেত্রে একটি ব্যাপার বলে রাখা ভাল যে, হয়তো আপনি প্রতিদিন একশ নতুন ভিজিটর পাবেন। কিন্তু তারা কি পূনরায় আপনার ব্লগ ভিজিট করবে? পুরনো ভিজিটরের আপনার ব্লগে পূনরায় ভিজিট করা কে আপনার ব্লগের জনপ্রিয়তা প্রমান করে। আসুন দেখা যাক কিভাবে বিনামূল্যে আপনার ব্লগের ভিজিটর এবং জনপ্রিয়তা বাড়াবেন।


[*] আপনি যখন অন্যের ব্লগ ভিজিট করবেন, ভাল-মন্দ যা-ই মনে আসে তা-ই কমেন্ট করুন। আপনি ঐ একই ব্লগ পোর্টালের ব্লগার হলে এবং লগইন করা থাকলে আপনার নিক এর নিচে আন্ডারলাইন হয়ে আপনার ব্লগ এড্ড্রেস (url) দেখাবে। অন্য সাইটের ব্লগার হলে নাম এর পর অবশ্যই আপনার ব্লগ এড্ড্রেস (url) রেখে আসবেন। এতে ঐ ব্লগার এবং কমেন্ট দর্শনকারীরা অনেকেই আপনার ব্লগ ভিজিট করবে।


[*] দৈনন্দিন জীবনের নিত্য নতুন বিষয় নিয়ে লিখুন। লেখার মধ্যে বৈচিত্র রাখুন। চিন্তা করে দেখুন আপনার আশেপাশের মানুষ কী নিয়ে ভাবছে। অন্যান্য ব্লগ ভিজিট করেও আপনার চিন্তার খোরাক যোগাতে পারেন। অনেক সময় দেখবেন কোন ব্লগার লিখেছেন মাত্র এক/দুই লাইন কিন্তু কমেন্টস্‌ পেয়েছেন তিরিশ/চল্লিশেরও বেশি। আবার কেউ অনেক গুরুত্বপূর্ণ এবং বড় আর্টিকেল লিখেও কোন কমেন্টস্‌ পায়নি। এই সবই হয় লেখার বিষয় এবং বৈচিত্রের কারনে।


[*] বিভিন্ন ফোরামে অংশগ্রহন করুন। অনেকেই ছদ্মনামে ব্লগিং করে। ঐ নামেই হয়তো তারা জনপ্রিয়। কিন্তু নিজেকে তুলে ধরুন। বিভিন্ন ফোরামে উপস্থাপন করুন আপনার লেখার বিষয়। ফোরামের সদস্যদের ভাল লাগলে তারাও নিয়মিত আপনার ব্লগ ভিজিট করবে।


[*] আপনার ব্লগ বিভিন্ন ওয়েব ডাইরেক্টরিতে সাবমিট করুন। অনেকে বিনামূল্যে এই সুবিধা দেয়। ঐ সব ডাইরেক্টরিতে রেজিস্ট্রেশন করুন। আপনার ব্লগ কোন ক্যাটাগরীতে পরে তা ঠিক করুন। তাদের ছোট্ট বাটন আকারের বিজ্ঞাপন আপনার ব্লগের কোথাও বসিয়ে (পেস্ট করে) আপনার ব্লগ এড্ড্রেস (url) তাদের সাথে বিনিময় করুন। এতে তারা আপনার ব্লগ কে কোন সার্চ ইঞ্জিনে সাবমিট করবে।


[*] ব্লগ নিয়মিত আপডেট করুন বা নতুন কিছু লেখুন। অনিয়মিত যেন নিয়মিত না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখুন। কোন কারনে কিছুদিন লিখতে না পারলে নতুন লেখায় ধারনা দিন ঐ সময়ে কি করেছেন। তাহলে পাঠক এটাকে স্বাভাবিক ভাবে নেবে।


[*] লিখুন আপনি নিজে কিভাবে ব্লগিং করছেন। কিভাবে শুরু করলেন, পপুলার হলেন, ভিজিটর বাড়ালেন সব খোলা খুলি লিখুন। ব্লগিং এ সবার অধিকার সমান। আপনার লেখায় অন্যকে ব্লগিং এ উৎসাহী করুন এবং পরামর্শ দিন।


[*] নতুন কিছু জানলে বা ব্রেকিং নিউজ পেলে সঙ্গে সঙ্গে আপনার ব্লগে পোস্ট করুন।


[*] ব্লগে কোন প্রতিযোগিতা রাখতে পারেন। আপনি কোন প্রশ্ন করবেন এবং কমেন্টস এর ঘরে ভিজিটিররা উত্তর দিবে। সময় বেঁধে দিবেন। যার সঠিক উত্তর আগে পাবেন সেই প্রথম। প্রশ্নগুলো মজার হলে সবাই অংশগ্রহনে উৎসাহ পাবে।


[*] খুবই ভাল মানের লেখার চেয়ে প্রত্যেক লেখার একই মান ধরে রাখুন। তাহলে ঐ মানসিকতা সম্পন্ন সকল পাঠক নিয়মিত আপনার ব্লগ ভিজিট করবে।


[*] ব্লগের নতুন পোস্টের লেবেল/ট্যাগে ঐ লেখা সম্পর্কিত শব্দ ব্যাবহার করতে ভুলবেন না।


[*] অনেক ওয়েবসাইটে বিনামূল্যে বিজ্ঞাপন (Free classified) দেওয়া যায়। সেই সব ওয়েবসাইটে আপনার ব্লগের এড্ড্রেস (url) দিয়ে বিজ্ঞাপন দিন।


[*] ইন্টারনেট ব্যাবহার করে এমন পরিচিত সবাইকে ই-মেইলের মাধ্যমে আপনার ব্লগের কথা জানান এবং এড্ড্রেস (url) দিন।


[*] ব্লগে কাউকে হেয় করবেন না। কোন ব্যাক্তি, দেশ, জাতি, ধর্ম নিয়ে কোন আপত্তিজনক লেখা এবং পোস্ট করবেন না।


[*] চেনা পরিচিত সবার সম্মানসূচক প্রশংসা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করে ব্লগে পোস্ট করুন। বিভিন্ন বিশেষ দিনে (জন্মদিন বা ম্যারেজ ডে) ব্যাক্তিগত ভাবে প্রত্যেক কে আলাদা করে অভিনন্দন জানান। দেখবেন তারা নিজেরা আপনার ব্লগ দেখবে, তাদের সম্পর্কে আপনার প্রশংসা অন্যকে দেখাবে এবং তাদের চেনা জানা অন্যদেরও দেখতে বলবে। তারা সবাই পরোক্ষভাবে আপনার ব্লগ প্রচারের ভুমিকা রাখবে।


[*] ব্লগ কে আকর্ষনীয় রাখতে সবসময় পোস্টের লিখিত বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে ছবি দিতে ভুলবেন না। ছবি সহ ব্লগ, ছবিহীন এর চেয়ে অনেক বৈচিত্রপূর্ন।


ব্লগ আপনার মন মানসিকতার প্রতিচ্ছ্ববি। ব্লগ দেখেই বোঝা যাবে আপনি কী চিন্তা করছেন। তাই ব্লগ কে পরিচ্ছন্ন এবং সুস্থ রাখুন।

20 August 2007

কিভাবে আত্মজীবনী লিখবেন


বাস্তব জীবনে প্রত্যেক মানুষ নানা ঘটনার সম্মুখীন হয়। তার কোনটা ভাল আর কোনটা খারাপ। জীবন কখনও একঘেয়ে ক্লান্ত আবার কখনও রোমাঞ্চকর সুখময়। প্রত্যেক মানুষ চায় তার বাস্তব জীবনের অভিজ্ঞতা অন্যে জানুক এবং ব্যাক্তি জীবনে প্রয়োগ করুক। আবার অনেকের জীবন এতই ঘটনাবহুল যে অন্যে জেনে সহজেই আকৃষ্ট হয়।
বেশিভাগ আত্মজীবনী শেষ বয়সে লেখা হয়। এতে একসাথে জীবনের প্রায় সব অভিজ্ঞতা তুলে ধরা যায়। আবার অনেকে কম বয়সেই শুরু করেন। তারা জীবনের প্রতিটি ধাপের আভিজ্ঞতা একের পর এক লিখে যায়। আসুন দেখা যাক কিভাবে আত্মজীবনী লেখা যায়।

[*] জীবনের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত কয়েকটি ভাগে ভাগ করা নিন। যেমনঃ শৈশব, কৈশর, তারুন্য, যুবাকাল, বিবাহিত জীবন, পরিবার-সন্তান, চাকুরী/কর্মজীবন,পরিবারের পূর্ণতা (সন্তানদের বিয়ে এবং তাদের সন্তানলাভ), বন্ধু-বান্ধব, জীবনসাথী, প্রত্যাশা-প্রাপ্তি, ভবিষ্যৎ পরিকল্পনা, উল্লেখযোগ্য ঘটনা, বাস্তবজীবন থেকে পাওয়া অভিজ্ঞতা ইত্যাদি।

[*] বাস্তব জীবন থেকে পাওয়া ভাল আভিজ্ঞতাগুলি বিশদ বর্ননা করুন যাতে সবাই সেটা নিজের জীবনে প্রয়োগ করতে পারে।

[*] বাস্তব জীবন থেকে পাওয়া খারাপ আভিজ্ঞতাও বিশদ বর্ননা করুন যাতে অন্য কেউ সেটার পুনরাবৃত্তি আর না করে।

[*] কোন ব্যাক্তির সাথে কোন অপ্রীতিকর ঘটনার বর্ননায় ঐ ব্যাক্তির সম্পর্কে যত কম তথ্য জানাবেন ততই ভালো।

[*] আপনার আশে পাশের মানুষদের নিয়ে মন্তব্য করতে সতর্ক থাকুন। কাউকে হেয় করবেন না।

[*] কারো সম্পর্কে আক্রমনাত্মক বা উস্কানিমূলক কিছু লিখবেন না।

[*] বেশিভাগ সময় জীবনের ভালো দিক তুলে ধরার চেষ্টা করবেন।

[*] আত্মজীবনীর শেষে, জীবনের চলার পথে ক্ষনিকের জন্য হলেও যদি কারো মাধ্যমে ভালো অভিজ্ঞতা বা খারাপ পরিস্থিতির সম্মূখীন হন অথবা তারা আপনার মাধ্যমে, তবে তাদের প্রত্যেককে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ক্ষমা করে দিতে এবং চাইতে ভুলবেন না। এতে সবার কাছে আপনি উদারমনা, মহানুভব, দয়ালু এবং একজন ব্যাক্তিত্তবান ব্যক্তি হিসেবে স্মরনীয় থাকবেন।

শেয়ার করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More